ঢাকা, বাংলাদেশ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন-আফিফ

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন জায়গা পেয়েছেন একাদশে।

প্রথম ম‍্যাচে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের।

এদিকে চার অভিষিক্তকে নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। দেশের হয়ে প্রথমবার ওয়ানডে খেলবেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদ। নিজের শততম ম‍্যাচ খেলতে নামছেন উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান।


বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।

যুগশঙ্খ