প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক আস্থা জোরদারে নতুন উদ্যোগ নেয়ার সম্ভাবনা দেখছে টোকিও।