ঢাকা, বাংলাদেশ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ মঙ্গলবার (৩১ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ও সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার নীতি তুলে ধরেন। গতকালই খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে, যার মাধ্যমে ক্রীড়াবিদের কল্যাণ নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংসহ বিভিন্ন খেলায় চীনের সহায়তা প্রয়োজন। এছাড়া, চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ ও স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের আহ্বান জানান।


চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগের প্রশংসা করেন এবং ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের সম্ভাবনা ও যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন।

যুগশঙ্খ