ঢাকা, বাংলাদেশ

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বাড়ল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা হয়েছে। আগে ছিল এক হাজার ২৫৩ টাকা।

রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।


এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম এক টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

যুগশঙ্খ