ঢাকা, বাংলাদেশ

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান বিচারপতি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)। এদিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জেনারেল বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

যুগশঙ্খ