বরিশালে যাত্রীবাহী লঞ্চডুবি, চলছে উদ্ধার অভিযান
বরিশাল প্রতিনিধি : লঞ্চডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে
বরিশালের চরমোনাই এলাকায় বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে রিজার্ভ একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসে এমভি মানিক-৪ লঞ্চটি। রাতে জোয়ারের সময় নদীতে পানির উচ্চতা বেশি থাকায় বালুভর্তি বস্তার ওপর ওঠে যায়। পরে দুপুরে ভাটা শুরু হলে পানির স্তর কমতে থাকে। একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।
লঞ্চডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মুসল্লিদের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।