ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামের স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে পায়চারি করতে থাকেন। আবার কেউ কেউ বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিন নারী, এক শিশু ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের।

যুগশঙ্খ