ঢাকা, বাংলাদেশ

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :

‎নিজস্ব প্রতিবেদক : ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে আসেন সিনেমা দেখতে। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি জানান, দেশীয় সংস্কৃতি ও সুস্থ ধারার বাংলা ছবিকে সব সময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

যুগশঙ্খ