ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানকে নিজেদের ‘রেডলাইন’ জানালো ইরান

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি আলোচকরা শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তাদের প্রধান শর্তগুলো তুলে ধরেন। এসব শর্তের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ প্রদান এবং বিদেশের ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের সব সম্পদ অবমুক্ত করা।


এ ছাড়া তেহরানের পক্ষ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি উন্মুক্ত করার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা এবং ইরান ও অন্যান্য অঞ্চলে একটি ‘দৃশ্যমান ও স্থায়ী যুদ্ধবিরতি’ কার্যকর করা। এই ‘অন্যান্য অঞ্চল’ বলতে ইরান মূলত এ অঞ্চলে তাদের মিত্রদের বোঝাতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এপি

যুগশঙ্খ