ঢাকা, বাংলাদেশ

মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৩ জন আটক

প্রকাশিত :

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।


বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে এসব রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ৫৩ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


অনুপ্রবেশের দায়ে আটক ৫৩ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুগশঙ্খ