ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জ-১: ৫৫ কেন্দ্রে এগিয়ে রেজা কিবরিয়া

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া এগিয়ে রয়েছেন।

এ পর্যন্ত ৫৫ কেন্দ্রের ফলাফলে ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) পেয়েছেন ৩২ হাজার ৩৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৫৪৩ ভোট। এছাড়া শেখ সুজিত মিয়া (ঘোড়া) পেয়েছেন ১৩,৫৩৬ ভোট।

যুগশঙ্খ