ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্টি পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে গত ৪ এপ্রিল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার বিষয়ে সব কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এই অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

যুগশঙ্খ