ঢাকা, বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি করেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাতে এক লাফে ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল। এবার মুদ্রোর উল্টো পিঠও দেখলো পিটার বাটলারের দল। ৮ ধাপ পিছিয়ে ১১২ তে নেমেছে আফাইদা খন্দকার, রিতুপর্ণা চাকমারা।

বুধবার (১১ ডিসেম্বর) তিন মাস পর প্রকাশিত নারী ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে স্পেন। এরপরই আছে যুক্তরাষ্ট। লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০ তম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ ও নেপাল ৮৯ তম স্থানে রয়েছে।

গেল তিন মাসে চারটি ফিফা প্রীতি ম্যাচে খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে মালয়েশিয়া (১-০) ও আজারবাইজানের (২-১) সঙ্গে লড়াই করে হারলেও থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে সফরকারীরা হেরেছে বড় ব্যবধানে, ৩-০ ও ৫-১ গোলে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছে। ৩ ধাপ এগিয়ে উজবেকিস্তানের অবস্থান ৪৯। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীন।

যুগশঙ্খ