ঢাকা, বাংলাদেশ

বিএডিসির চেয়ারম্যান হিসেবে মো. আজিজুল ইসলামের যোগদান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মো. আজিজুল ইসলাম। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাঁকে বিএডিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি কৃষি মন্ত্রণালয়ে এ পদে যোগদান করেছেন। বিএডিসিতে যোগদানের পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ১১৫ নম্বর স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আজিজুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আজিজুল ইসলাম গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিএডিসি’র চেয়ারম্যান পদে যোগদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. আজিজুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন সদস্য এবং ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

যুগশঙ্খ