ঢাকা, বাংলাদেশ

যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার আমদানি করে: খাদ্য উপদেষ্টা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, যেখানে কম দামে পণ্য পাওয়া যায়, সেখান থেকেই সরকার আমদানি করে।

রোববার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।


আলী ইমাম মজুমদার জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টনে। তিনি বলেন, গত ছয় বছরের মধ্যে এবারই খাদ্যশস্যের মজুদ সবচেয়ে বেশি।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, চলতি আমন সংগ্রহ অভিযান এখনও চলমান রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে।
তিনি জানান, সরকারের সব খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিত ও সচল রয়েছে। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

যুগশঙ্খ