স্বর্ণের দাম বেড়েছে, প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক : সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত শনিবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। সে অনুসারে, ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত শনিবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। সে অনুসারে, ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম পড়ছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।