জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত :
নিজস্ব প্রতিবেদক : সংসদে জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৫ এপ্রিল) অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির আগে গ্যালারিতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রত্যেকের সঙ্গে এক এক করে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের কথা শোনেন তিনি।
কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় তাঁদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কারও কারও কাঁধে হাত রেখেও সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
এদিন ৫৩ জন জুলাই যোদ্ধা সংসদে আসেন বলে জানা গেছে।