ঢাকা, বাংলাদেশ

স্পিকারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় সংসদ ভবনে দোয়া মাহফিল

প্রকাশিত :

‎নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় আজ রোববার (৫ এপ্রিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মসজিদে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে শরিক হন।

দোয়া ও মোনাজাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ অন্য হুইপেরা, সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মাহফিলে অংশ নেন। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও মোনাজাতে উপস্থিত ছিলেন।


মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

যুগশঙ্খ