ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

প্রকাশিত :

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় হলেও, প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা হতাশাজনক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


ইসহাক দার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো জরুরি। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ।

দার বলেন, ৪৭ বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়। তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান।

তথ্যসূত্র: সামা টিভি

যুগশঙ্খ