ঢাকা, বাংলাদেশ

আজকের এই দিনে : পাথর ভেবে জানালা দিয়ে ছুড়ে ফেলার গল্প

প্রকাশিত :

আজকের এই দিনে
যুগশঙ্খ ডেস্ক : আজ ২৬ জানুয়ারি। ১৯০৫ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে পাওয়া গিয়েছিল পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবচেয়ে বড় হীরা। এক পাউন্ডেরও বেশি ওজনের এই অতিকায় হীরাটিকে প্রথম দেখার পর খনি কর্মকর্তারা ভুলবশত মূল্যহীন স্ফটিক ভেবেছিলেন। এক পর্যায়ে এটি জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয়া হয়েছিল। পরে অবশ্য হীরাটি উদ্ধার করা হয় এবং এটি ‘কুলিনান ডায়মন্ড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। এছাড়াও ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটি গুরুত্বপূর্ণ হলেও প্রযুক্তির ইতিহাস থেকে শুরু করে বিজ্ঞানের নানা আবিষ্কারের সাক্ষী হয়ে আছে আজকের তারিখ। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য কিছু ঐতিহাসিক ঘটনা, জন্ম ও মৃত্যু।


উল্লেখযোগ্য ঘটনা
১৩৪০ : ইংল্যান্ডের তৃতীয় এডওয়ার্ড নিজেকে ফ্রান্সের রাজা হিসেবে ঘোষণা করেন।
১৫৩১ : পর্তুগালের লিসবনে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৭৮৮ : অস্ট্রেলিয়ার সিডনি কোভে ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।
১৮৪১ : হংকংকে ব্রিটিশ সার্বভৌম অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
১৯০৫ : দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে ১ পাউন্ড ওজনের অতিকায় কুলিনান হীরা পাওয়া যায়।
১৯৫০ : ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং নতুন সংবিধান কার্যকর হয়।
১৯৮০ : ইসরায়েল ও মিসরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।


জন্ম
১৯১৮ : নিকোলায়ে চউশেস্কু, রোমানিয়ার রাষ্ট্রপ্রধান।
১৯২৫ : পল নিউম্যান, মার্কিন অভিনেতা ও সমাজসেবী।
১৯৪৪ : অ্যাঞ্জেলা ডেভিস, মার্কিন মানবাধিকার কর্মী।
১৯৫৮ : এলেন ডিজেনেরেস, মার্কিন কৌতুকশিল্পী ও উপস্থাপক।
১৯৬১ : ওয়েন গ্রেটস্কি, কানাডীয় আইস হকি খেলোয়াড়।

মৃত্যু
১৮২৩ : এডওয়ার্ড জেনার, রোগ প্রতিরোধ বিজ্ঞানের (ইমিউনোলজি) জনক ও ক্ষুদ্র বসন্তের টিকার আবিষ্কারক।

১৯৭৩ : এডওয়ার্ড জি রবিনসন, বিখ্যাত হলিউড অভিনেতা।

১৯৯০ : অ্যাভা গার্ডনার, প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

যুগশঙ্খ