ঢাকা, বাংলাদেশ

পরিবেশ মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত :


নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রির দায়িত্বও পেয়েছেন।


আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।পরে মন্ত্রিদের শপথ পড়ানো হয়।

আবদুল আউয়াল মিন্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংক ও জেনারেল লাইফ ইন্সুরেন্সের পরিচালক। একই সঙ্গে তিনি মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। আবদুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত হন এবং দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে গ্রেপ্তার হন এবং জামিন পেয়ে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হন।

যুগশঙ্খ