ঢাকা, বাংলাদেশ

কৃষি মেলায় বিএডিসির স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : দেশের কৃষি উন্নয়নে নতুন প্রযুক্তির ব্যবহার ও উপকরণের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি টাঙ্গাইলে আয়োজিত কৃষি মেলায় সরেজমিনে বিএডিসির স্টল পরিদর্শন করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ শীর্ষক প্রি-পাইলট কার্যক্রমের উদ্বোধনের অংশ হিসেবে পৌর উদ্যানে দুই দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ আয়োজন করা হয়। এ মেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন সংস্থার স্টল স্থাপন করা হয়।

মেলায় বিএডিসির স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কৃষি উপকরণের বৈচিত্র্য, ব্যবহার ও প্রযুক্তি সম্পর্কে খোঁজ নেন এবং কৃষি উন্নয়নে এসব প্রযুক্তির প্রয়োগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের পরিকল্পনা ও তদারকিতে সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় মেলার প্রদর্শনী কার্যক্রম সম্পন্ন হয়েছে।

যুগশঙ্খ