ঢাকা, বাংলাদেশ

বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তানের অভিনন্দন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে একথা জানানো হয়েছে।


শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।”


ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা করেন।

যুগশঙ্খ