ঢাকা, বাংলাদেশ

ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না। ভোট গ্রহণ সম্পন্ন হলে সবাই কেন্দ্রে অবস্থান করুন। বিশেষ করে যাঁরা এজেন্ট এবং আমাদের নেতা-কর্মী রয়েছেন, সবাই নিজ নিজ কেন্দ্রে অবস্থান করুন। ভোট গণনা শেষ হলে ফলাফলের কাগজ হাতে নিয়ে কেন্দ্র ছাড়বেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় মানুষের ভোটাধিকার প্রয়োগ শেষ হলে আপনারা পোলিং এজেন্টরা অবশ্যই কেন্দ্রে অবস্থান করবেন। ফলাফল ছাড়া আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না। এটা অবশ্যই নিশ্চিত করবেন।’

যুগশঙ্খ