নোয়াখালী-৬ আসনে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ
প্রকাশিত :
নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ শেষে, চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন।
নয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এনসিপি প্রার্থী হান্নান মাসউদ পেয়েছেন ৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি আংশিক ও অনানুষ্ঠানিক ফলাফল। বাকি কেন্দ্রগুলোর ফলাফল যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করবে। তিনি আরও জানান, হাতে ফলাফল আসার সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হচ্ছে।