ঢাকা, বাংলাদেশ

মিরপুরে বহুতল ভবনে আগুন: নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

প্রকাশিত :

‎নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-২ এ স্টেডিয়ামের বিপরীত পাশে এল এ প্লাজা নামে একটি ১১ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।


বার্তায় আরও জানানো হয়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আরেক বার্তায় ভবনটিতে আটকে পড়া ৯ নারীসহ মোট ১৯ জনকে উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা বা আগুন লাগার কারণ জানা যায়নি।

যুগশঙ্খ