ঢাকা, বাংলাদেশ

ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ডাকাত আটক

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) নামের দুই ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলপথ ও উপকূলীয় এলাকায় অপরাধ দমনে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যুগশঙ্খ