বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রকাশিত :
নিজস্ব প্রতিবেদক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মি. ম্যাক্সিম প্রেভট। বৈঠকে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। সোমবার (২০ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপাক্ষিক সহযোগিতা (জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম), অভিবাসন এবং ভিসা ও কনস্যুলার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।