ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে
প্রকাশিত :
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও অডিও রেকর্ড হাতে পেয়েছে এ লক্ষ্যে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) তদন্ত কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছ থেকে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার মামলা থেকে ফজলে করিমকে নিষ্কৃতি দেয়ার বিনিময়ে কোটি টাকা দাবি করেছেন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।